দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ বিশ্বকাপের রোমাঞ্চকর ১০ম দিনে আজ শনিবার ফুটবলপ্রেমীদের চোখ হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে। গ্রুপ 'এফ'-এর এক হেভিওয়েট ও অল-ইউরোপিয়ান ক্লাসিক দ্বৈরথে আজ মুখোমুখি হতে যাচ্ছে নেদারল্যান্ডস এবং সুইডেন।
শনিবার (২০ জুন) প্রথম ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ টেবিলের ড্রাইভিং সিটে বসে আছে সুইডিশরা। ডাচদের হারাতে পারলেই এক ম্যাচ হাতে রেখে সরাসরি শেষ ৩২ বা নকআউট পর্ব নিশ্চিত করবে তারা। অন্যদিকে, প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে নিশ্চিত জয়ের মুখে দাঁড়িয়ে শেষ মুহূর্তে গোল খেয়ে ড্র করা রোনাল্ড কোম্যানের ডাচ বাহিনী।
প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে ৮৮তম মিনিটে হজম করা সেই গোলটি ডাচ শিবিরকে বড় ধাক্কা দিয়েছিল। কোচ রোনাল্ড কোম্যানের রক্ষণভাগের কিছু ভুল আর ফরওয়ার্ড লাইনের ধারহীন পারফরম্যান্স নিয়ে ডাচ মিডিয়াতে সমালোচনা চললেও, ইতিবাচক দিক হচ্ছে আক্রমণভাগের রসায়ন।
তিউনিসিয়া ম্যাচের মতো শনিবার যদি সুইডেনের বিধ্বংসী আক্রমণভাগ জ্বলে ওঠে, তবে ডাচ ডিফেন্সকে চড়া মূল্য দিতে হতে পারে। বিশেষ করে আলেকজান্ডার ইশাক এবং ভিক্টর গিওকেরেসের স্ট্রাইকিং জুটি যেভাবে তিউনিসিয়ার রক্ষণভাগকে তছনছ করে দিয়েছিল, আজ তাদের থামানোই হবে ডাচদের প্রধান ট্যাকটিক্যাল মিশন।
অন্যদিকে, সুইডেন দল গত অক্টোবরে ইংলিশ কোচ গ্রাহাম পটারের দায়িত্ব নেওয়ার পর যেন পুরোপুরি খোলস বদলে ফেলেছে। প্রথম ম্যাচের ৫-১ গোলের অবিশ্বাস্য জয়টিই তার প্রমাণ।
কেএম